ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বাংলাদেশ ব্যাংকে নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০৮:০৩ পিএম

বাংলাদেশ ব্যাংকে নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেন। তাঁকে আগামী ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১০(৪) মোতাবেক মো. সরোয়ার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (এলপিআর) স্থগিতের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, তাঁর নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!