ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১, ২০২৬, ১২:০৫ এএম

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ের প্রায় ১০টি গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালে ৩০ থেকে ৪০টি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর এই রণক্ষেত্রের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসামদিয়া গ্রামের এক যুবকের সঙ্গে কাপুড়িয়া সদরদী গ্রামের এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে সন্ধ্যার দিকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে নদীর দুই পাড়ের প্রায় ১০টি গ্রামের হাজার হাজার মানুষ সঙ্ঘবদ্ধ হয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের কারণে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফরিদপুর-বরিশাল মহাসড়ক ও খুলনা-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এর ফলে মহাসড়কের দুই পাশে অসংখ্য দূরপাল্লার যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেএইচআর

Link copied!