ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চাঁদপুরে নিখোঁজের ১০ দিন পর পুকুরে মিলল কৃষকের মরদেহ

এমরান হোসেন রাজন, চাঁদপুর

এমরান হোসেন রাজন, চাঁদপুর

জুন ৩০, ২০২৬, ০৯:০৯ পিএম

চাঁদপুরে নিখোঁজের ১০ দিন পর পুকুরে মিলল কৃষকের মরদেহ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে নাছির উদ্দিন প্রধান (৬৫) ওরফে আলমাছ প্রধানিয়া নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ১০ দিন পর সোমবার (২৯ জুন) সন্ধ্যার দিকে উপজেলার কাশিমপুর পুরণ গ্রামের প্রধানীয়া বাড়ির পাশের পুকুর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাছির উদ্দিন প্রধান উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পূরণ গ্রামের ওসমান আলী প্রধানিয়ার ছেলে। তিনি শিক্ষিত হলেও বাড়িতে কৃষিকাজ করতেন। গত ১৯ জুন ভোরে নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় ২০ জুন রাতে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

নিহতের ভাতিজা মামুন প্রধানিয়া জানান, নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে তাঁরা থানায় জিডি করেন। সোমবার বিকেলে স্থানীয় বিল্লাল হোসেন প্রধানিয়ার ছেলে বাড়ির পাশে পুকুর পাড়ে গরুর ঘাস কাটতে যায়। এ সময় পুকুরের কচুরিপানার ভেতরে একটি লুঙ্গি দেখতে পেয়ে সে এগিয়ে যায়। পরে সেখানে গলিত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর চন্দ্র বলেন, নিহত নাছির উদ্দিন প্রধান তাঁদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিকবার সদস্য ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আজ মঙ্গলবার বাদ আছর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!