ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নেত্রকোণায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিকআপ ভ্যান জব্দ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জুন ৩০, ২০২৬, ০৯:৪৯ পিএম

নেত্রকোণায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিকআপ ভ্যান জব্দ

নেত্রকোণায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি পিকআপ ভ্যানসহ ১৬০ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে পূর্বধলা থানা পুলিশ।

মঙ্গলবার বিকেলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জেলায় কর্মরত সংবাদকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল আজ সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইছুলিয়া বাজারের কাছে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১৬টি বস্তায় থাকা ১৬০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয় এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত কম্বলের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামালসহ গাড়িটি রেখে পালিয়ে গেছে।

এই ঘটনায় পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাদী হয়ে পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

জেএইচআর

Link copied!