ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

হোমনায় বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা অনুষ্ঠিত

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

জুন ৩০, ২০২৬, ০৯:৫৩ পিএম

হোমনায় বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা অনুষ্ঠিত

কুমিল্লার হোমনা উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর ‘গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা’ সংক্রান্ত এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির এবিকা গৌরীপুরস্থ গ্যাস বিতরণ এলাকার আওতাধীন বিভিন্ন শ্রেণির গ্রাহক, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে হোমনা উপজেলা হলরুমে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ। বিজিডিসিএল-এর মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) প্রকৌশলী মো. সোলায়মানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের এবং কোম্পানির মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খান।

সভায় গ্রাহক ও সংবাদকর্মীদের পক্ষ থেকে গ্যাস স্বল্পতা ও গ্যাসের কম চাপসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। সাধারণ গ্রাহক ও সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ সমস্যা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি গ্রাহক সেবার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খান।

বিশেষ অতিথির বক্তব্যে হোমনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের হোমনায় যথাযথ গ্যাস সরবরাহ ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে বাখরাবাদ কর্তৃপক্ষকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার।

এছাড়াও বিজিডিসিএল-এর উপমহাব্যবস্থাপক (বিক্রয়-কুমিল্লা), উপমহাব্যবস্থাপক (ইএস-কুমিল্লা) এবং গৌরীপুর উপজেলা-২ বিক্রয় শাখার ব্যবস্থাপকসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

জেএইচআর

Link copied!