ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মুকসুদপুরে ঘরের আড়া থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাশিয়াণী ও মুকসুদপুর (গোপালগঞ্জ)

কাশিয়াণী ও মুকসুদপুর (গোপালগঞ্জ)

জুন ৩০, ২০২৬, ০৯:০৬ পিএম

মুকসুদপুরে ঘরের আড়া থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ বসতঘর থেকে মনিয়া আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার পুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুলতান দিঘিরপাড় গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, বাবা-মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনিয়া আক্তার উপজেলার সুলতান দিঘিরপাড় গ্রামের কেয়া আলম শেখের মেয়ে। গতকাল শেষ রাতের কোনো এক সময় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এর পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিশোরীটি বাবা-মায়ের সাথে কোনো বিষয় নিয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!