ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬
ছেলেকে নিয়ে দুশ্চিন্তা

রাষ্ট্রদ্রোহ মামলার আসামি চিন্ময় দাসের মা হাসপাতালে ভর্তি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৪:৫০ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলার আসামি চিন্ময় দাসের মা হাসপাতালে ভর্তি

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিয়ে দীর্ঘদিনের মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে থাকা তার মা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কার্ডিয়াক বিভাগে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ভর্তি হওয়ার সময় তার হৃদ্‌যন্ত্র-সংক্রান্ত কিছু জটিলতা দেখা দেয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন।

পরিবারের দাবি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর থেকেই ছেলেকে নিয়ে গভীর মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি। কারাগারে থাকা ছেলের অসুস্থতার খবর এবং একের পর এক জামিন আবেদন নাকচ হওয়ার ঘটনায় তিনি ক্রমেই ভেঙে পড়েন। সর্বশেষ জামিন শুনানিকে ঘিরে তার অনেক আশা থাকলেও কাঙ্ক্ষিত সিদ্ধান্ত না আসায় মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েন। পরিবারের ভাষ্য, দীর্ঘদিনের এই উদ্বেগ ও দুশ্চিন্তার ধারাবাহিকতায় তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ-অভ্যর্থনা বিষয়ক সম্পাদক পলাশ সেন বলেন, পুত্রের জামিন বাতিল হওয়ার পর থেকে চিন্ময় কৃষ্ণ দাসের মা মানসিকভাবে ভেঙে পড়েন। পুত্রবিরহ ও উদ্বেগের মধ্যেই তিনি স্ট্রোক করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এএন

Link copied!