ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

জুলাই ১, ২০২৬, ০৪:৫৫ পিএম

পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান-শশীভূষণ আঞ্চলিক সড়কে বালুভর্তি ট্রলির ধাক্কায় লিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। 

বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে মাদ্রাসায় যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়া চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। সে শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে লিয়া অর্ধবার্ষিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে চেয়ারম্যান-শশীভূষণ আঞ্চলিক সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুভর্তি ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলিচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে লিয়ার সহপাঠীরা তার মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে এবং চেয়ারম্যান-শশীভূষণ আঞ্চলিক সড়ক অবরোধ করে। এ সময় তারা ‘বোন হত্যার বিচার চাই’ ও ‘নিরাপদ সড়ক চাই’ স্লোগান দিতে থাকেন। অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হাসান বলেন, ছাত্রী নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রলিটি জব্দ করেছে পুলিশ।

জেএইচআর

Link copied!