ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

গোয়ালন্দে সরকারি খালের ওপর গড়ে ওঠা অবৈধ হ্যাচারি উচ্ছেদ

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

জুলাই ১, ২০২৬, ০৪:৪৩ পিএম

গোয়ালন্দে সরকারি খালের ওপর গড়ে ওঠা অবৈধ হ্যাচারি উচ্ছেদ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সরকারি খালের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ‘বিসমিল্লাহ এগ্রো ফার্ম’ (হ্যাচারি) নামে একটি প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উজানচর ইউনিয়নের গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথ পাড়া বেড়িবাঁধ অভিমুখী ১ দশমিক ৬৮০ কিলোমিটার খাল খনন প্রকল্পের কাজ চলছে। এই খালের জায়গা দখল করেই অবৈধভাবে হ্যাচারিটি নির্মাণ করা হয়েছিল।

আজকের এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম এবং উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধাসহ স্থানীয় কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১২ মে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উজানচর ইউনিয়নের এই খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন। ২১ লাখ畅৬৭ হাজার ১৭২ টাকা ব্যয়ে এই প্রকল্পটির কাজ চলছে। এ ছাড়া ২৭ লাখ ৭ হাজার ৮৯০ টাকা ব্যয়ে উজানচর হাবিল মন্ডল পাড়া থেকে ফৈজদ্দিন মাতব্বর পাড়া পর্যন্ত আরও একটি খাল খনন কাজের উদ্বোধন করা হয়। প্রকল্প দুটি উদ্বোধনের পর থেকেই খালের ওপর গড়ে ওঠা বিসমিল্লাহ এগ্রো ফার্মের মালিককে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা স্থাপনা সরিয়ে নেয়নি। ফলে আজ এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

বিসমিল্লাহ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মোঃ হাবিবুর রহমান বলেন, আমাদের এক মাস আগে মৌখিকভাবে জানানো হয়েছিল এবং ইউপি চেয়ারম্যানও বারবার সরানোর তাগিদ দিয়েছিলেন। কিন্তু ফার্মে মুরগি থাকার কারণে দ্রুত তা সরানো সম্ভব হয়নি। তবে আজ আমরা সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছি, যেন মুরগিগুলো এবং ঘরের বাকি অংশ নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারি।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, খাল খনন সরকারের একটি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প। উজানচরে আমাদের দুটি খাল পুনঃখননের কাজ চলছে। এই প্রকল্পের খালের জায়গা দখল করে অবৈধভাবে দুটি ফার্ম স্থাপন করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বারবার নোটিশ করার পরও তারা জায়গা খালি করেনি। এ কারণে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আগামীকালের মধ্যে খালের জায়গা সম্পূর্ণ পরিষ্কার করে খনন কাজের উপযোগী করা হবে।

জেএইচআর

Link copied!