ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ঈশ্বরগঞ্জে সেতুর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ২, ২০২৬, ০৭:৫৪ পিএম

ঈশ্বরগঞ্জে সেতুর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদের ওপর নির্মিত একটি সেতুর পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়ন বাজারসংলগ্ন সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যায়। নিহতের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত এবং ঘাড়ে প্রায় ৬ ইঞ্চি গভীর কোপের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সকালে সেতুর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে খবর দেন। তাদের ভাষ্য, নিহত ব্যক্তি যদি মানসিক ভারসাম্যহীন বা ভবঘুরে হয়ে থাকেন, তবে কে বা কারা তাকে এভাবে হত্যা করেছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় উপ-পরিদর্শক (এসআই) মুকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পরে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ লক্ষ্যে ময়মনসিংহ থেকে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্তের চেষ্টা চালালেও তাৎক্ষণিকভাবে সফল হয়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত ব্যক্তিকে প্রায়ই উপজেলার বিভিন্ন বাজারে ভবঘুরের মতো ঘোরাফেরা করতে দেখা যেত। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এম জি
 

Link copied!