ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

কোহিনূর হত্যার বিচারের দাবিতে মিঠামইনে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুলাই ২, ২০২৬, ০৭:০২ পিএম

কোহিনূর হত্যার বিচারের দাবিতে মিঠামইনে মানববন্ধন

কিশোরগঞ্জের মিঠামইনের ঐতিহ্যবাহী তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী কোহিনূর আক্তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়রা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার নির্বাচন অফিসের সামনে সড়কে সর্বস্তরের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শত শত শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তাদের মেধাবী সহপাঠী কোহিনূর আক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। তারা বলেন, কোহিনূরের মতো একজন কৃতি শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধারে নৌ-পুলিশের সহায়তায় তল্লাশি চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হৃদয় মিয়া ও ইমরান হোসেন নামে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম জি

Link copied!