ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

বিএসকেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত এম এ মান্নান

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জুলাই ২, ২০২৬, ০৮:১৪ পিএম

বিএসকেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত এম এ মান্নান

সুনামগঞ্জের মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রবীণ সাংবাদিক এম এ মান্নান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের (বিএসকেপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গত ২৪ জুন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মো. সারওয়ার জাহান এবং উপ-মহাসচিব মো. আ. মান্নানের সম্মতিক্রমে তাঁকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় এম এ মান্নান কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁদের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করবেন।

তিনি আরও বলেন, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং সারাদেশের সাংবাদিকদের কল্যাণে বিএসকেপিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান।

এদিকে এম এ মান্নানের এ দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, তাঁর দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিএসকেপির কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এম জি

Link copied!