ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

কৃষি ন্যানো-প্রযুক্তিতে যবিপ্রবির এনএএমই ল্যাব ও এমআইটি অধ্যাপকের সমঝোতা

যবিপ্রবি প্রতিনিধি

যবিপ্রবি প্রতিনিধি

জুলাই ২, ২০২৬, ০৬:৫১ পিএম

কৃষি ন্যানো-প্রযুক্তিতে যবিপ্রবির এনএএমই ল্যাব ও এমআইটি অধ্যাপকের সমঝোতা

কৃষিতে রাসায়নিকের অপচয় কমানো, স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষি ন্যানো-প্রযুক্তিতে যৌথ গবেষণার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (NAME) ল্যাব এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি যবিপ্রবির কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও NAME ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান এমআইটি সফরকালে প্রতিষ্ঠানটির কেমিকৌশল বিভাগের অধ্যাপক এবং গুগল স্কলারে এক লাখের বেশি সাইটেশনধারী বিজ্ঞানী অধ্যাপক মাইকেল এস. স্ট্রানোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ড. জাভেদ হোসেন খানের পরিচালিত পরিবেশবান্ধব ন্যানো-কীটনাশক এবং অধ্যাপক মাইকেল এস. স্ট্রানোর উদ্ভিদের অভ্যন্তরে ন্যানোকণার পরিবহনবিষয়ক গবেষণাকে সমন্বয় করে কৃষিক্ষেত্রে রাসায়নিকের অপচয় কমাতে কাজ করা হবে।

এ ছাড়া উভয় গবেষক গবেষণার তথ্য, গবেষণাগারের সুবিধা এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে পরবর্তী প্রজন্মের স্মার্ট কৃষি প্রযুক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করবেন।

দুই অধ্যাপক বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারে আয়োজিত একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অংশ নিচ্ছেন। সেখানে তাঁরা নিজ নিজ গবেষণা উপস্থাপনের পাশাপাশি ভবিষ্যৎ যৌথ গবেষণার বিভিন্ন দিক নিয়ে শীর্ষস্থানীয় গবেষকদের সঙ্গে মতবিনিময় করছেন।

অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান বলেন, বিশ্বমানের গবেষণা পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সবচেয়ে বেশি এগিয়ে যায়। এমআইটির মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে যবিপ্রবির এই উদ্যোগ গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, এই আন্তর্জাতিক সহযোগিতা যবিপ্রবির NAME ল্যাবকে বৈশ্বিক গবেষণার অঙ্গনে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম জি

Link copied!