ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নের মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুলাই ৩, ২০২৬, ০৯:৩৬ পিএম

কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশেরকুন্ডু গ্রামে মামার লাঠির আঘাতে আবু বক্কর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবু বক্কর শিশেরকুন্ডু গ্রামের আলী আকবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্করের সাথে তাঁর মামা শাহাজান আলী সিরু মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত মঙ্গলবার (৩০ জুন) রাতে বিরোধপূর্ণ সেই জমির বাঁশ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মামা শাহাজান আলী লাঠি দিয়ে আবু বক্করের মাথায় সজোরে আঘাত করেন।

এতে আবু বক্কর গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনসারুল্লাহ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জেএইচআর

Link copied!