ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

চীনা কোম্পানির জন্য সরকারি দরপত্র উন্মুক্ত করল ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৯:৩৯ পিএম

চীনা কোম্পানির জন্য সরকারি দরপত্র উন্মুক্ত করল ভারত সরকার

ভারতজুড়ে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবং সঞ্চালন লাইনের দ্রুত প্রসার ঘটাতে বড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বিদ্যুৎ প্রকল্পের সরকারি দরপত্রে (টেন্ডার) চীনের ৪টি কোম্পানিকে অংশগ্রহণের বিশেষ অনুমতি দিয়েছে ভারতের অর্থ মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অর্থ মন্ত্রণালয়ের গত ২৪ জুনের এক আদেশে এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কোম্পানিগুলো হলো- টিবিইএ এনার্জি, নানজিং ইলেকট্রিক ইন্ডিয়া, নিউ নর্থইস্ট ইলেকট্রিক ইন্ডিয়া এবং তাইকাই ইলেকট্রিক (ইন্ডিয়া)।

অর্থ মন্ত্রণালয়ের সেই আদেশে উল্লেখ করা হয়েছে, যেসব চীনা কোম্পানির ভারতে নিজস্ব উৎপাদন ইউনিট রয়েছে এবং যারা গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্পের সাথে যুক্ত, তাদের জন্য এই সুযোগ চেয়ে গত জানুয়ারিতে আবেদন করেছিল দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই ছাড় দেওয়া হলো। এই বিশেষ অনুমোদন আদেশের তারিখ থেকে আগামী ২ বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে এই ছাড় অন্য কোনো চীনা কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এর আগে ২০২০ সালে লাদাখ সীমান্তে দুই দেশের রক্তক্ষয়ী সংঘর্ষের পর চীনা কোম্পানিগুলোর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে দিল্লি। সে সময় থেকে ভারতের যেকোনো সরকারি দরপত্রে অংশ নেওয়ার ক্ষেত্রে চীনা সংস্থাগুলোর জন্য সরকারি বিশেষ প্যানেলে নিবন্ধিত হওয়া এবং রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র থাকা বাধ্যতামূলক করা হয়। ফলে ভারতে চীনের কোম্পানিগুলোর কাজ পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।

সম্প্রতি সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় এই বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করছিল ভারত সরকার। মূলত দেশের নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে এবং বিদ্যুৎ ব্যবস্থার দ্রুত আধুনিকায়নের লক্ষ্যেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জেএইচআর

Link copied!