ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

বরিশালে নদীভাঙন থেকে রক্ষায় মানববন্ধন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুলাই ৪, ২০২৬, ০৩:২৯ পিএম

বরিশালে নদীভাঙন থেকে রক্ষায় মানববন্ধন

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনিয়নকে নদীভাঙন থেকে রক্ষায় স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার বেলা ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি সংহতি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য দেন।

বক্তারা বলেন, কীর্তনখোলা, কালাবদর ও আড়িয়াল খাঁ নদে যুগ যুগ ধরে ভাঙন চলছে। এতে শত শত পরিবার নিঃস্ব হচ্ছে এবং হাজার হাজার একর জমি বিলীন হয়েছে ও হচ্ছে। বর্ষা মৌসুমে এ ভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়।

তারা বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর কাছে নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি জানান এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।

এএন

Link copied!