ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬
তথ্যমন্ত্রী

আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৪:১৬ পিএম

আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্ব বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। জাতিগত, ধর্মীয়, ভাষাগত, সাংস্কৃতিক ও ভৌগোলিক পরিচয়কে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সংঘাতের স্থায়ী সমাধান শক্তি প্রদর্শন বা আধিপত্যে নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যেই নিহিত।

শনিবার (৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে আল উম্মাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ‘আল উম্মাহ জার্নাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ভাষা, জাতিসত্তা, ধর্মীয় পরিচয়, সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থান মানবসভ্যতার স্বাভাবিক বৈচিত্র্যের অংশ। মহান আল্লাহ মানুষকে বৈচিত্র্যের মধ্য দিয়েই সৃষ্টি করেছেন। তাই কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতি বা মতাদর্শের পক্ষে পুরো বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠা করা যেমন বাস্তবসম্মত নয়, তেমনি তা মানবকল্যাণও নিশ্চিত করতে পারে না।

তিনি বলেন, বর্তমান বিশ্বের অনেক সংঘাতই পরিচয়ের সংকটকে কেন্দ্র করে তৈরি হয়েছে। কখনো জাতিগত, কখনো ধর্মীয়, কখনো ভাষাগত বা সাংস্কৃতিক বিভাজন সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবিলায় গবেষক, চিন্তাবিদ ও বিভিন্ন মতাদর্শের প্রতিনিধিদের অভিন্ন মানবিক অবস্থানে পৌঁছাতে হবে, যেখানে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়াই হবে প্রধান ভিত্তি।

তথ্যমন্ত্রী আরও বলেন, ইতিহাসে দেখা গেছে যুদ্ধ, শক্তির প্রদর্শন কিংবা আধিপত্য কখনোই স্থায়ী সমাধান দিতে পারেনি। বরং জ্ঞানচর্চা, মুক্ত চিন্তার বিকাশ এবং পারস্পরিক সম্মান মানবসভ্যতাকে এগিয়ে নিয়েছে।

আল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নীতি শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে। সরকার এমন একটি বিশ্ব দেখতে চায়, যেখানে সব জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতি নিজস্ব মর্যাদা বজায় রেখে একসঙ্গে এগিয়ে যাবে এবং মানবসভ্যতার সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে।

তুরস্ক সফরের অভিজ্ঞতা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, সেখানে তিনি উপলব্ধি করেছেন যে ইসলামের প্রকৃত শক্তি কেবল আনুষ্ঠানিক ধর্মীয় আচারে নয়, বরং এর মানবিক চেতনা, নৈতিক মূল্যবোধ ও আত্মিক দর্শনের মধ্যেই নিহিত।

তিনি আশা প্রকাশ করেন, ‘আল উম্মাহ জার্নাল’ ও ওয়েবসাইট বিশ্বের বিভিন্ন দেশ, সংস্কৃতি ও চিন্তার মানুষের মধ্যে জ্ঞানচর্চা, পারস্পরিক বোঝাপড়া এবং সভ্যতার সংলাপকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুরস্কের জাসটিস এন্ড ডেভলপমেন্ট পার্টির সাবেক ডেপুটি চেয়ারম্যান প্রফেসর ইয়াসিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এম জি
 

Link copied!