ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৬, ০৪:০৫ পিএম

ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

নরসিংদীর পলাশে স্বামীর বাড়িতে সাইদা বিন দীপা নামে আড়াই মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দীপা ওই এলাকার প্রবাসী সাকিল মিয়ার স্ত্রী। তিনি নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূঁইয়ম গ্রামের মৃত নাজমুল কবির সিদ্দিকীর মেয়ে।

নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে দীপার মৃত্যুর খবর পেয়ে স্বজনরা দ্রুত শ্বশুরবাড়িতে ছুটে যান। সেখানে পৌঁছানোর পর গৃহবধূর মরদেহ ও পারিপার্শ্বিক কিছু বিষয় নিয়ে তাঁদের মনে গভীর সন্দেহের সৃষ্টি হয়।

দীপার পরিবারের সদস্যদের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিতভাবে তাঁকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বজনদের মধ্যে গভীর শোক ও তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এই বিষয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!