ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

মাদারীপুরে ৬২ কোটি টাকায় হচ্ছে আধুনিক ডাম্পিং স্টেশন

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

জুলাই ৪, ২০২৬, ০৪:১৬ পিএম

মাদারীপুরে ৬২ কোটি টাকায় হচ্ছে আধুনিক ডাম্পিং স্টেশন

দীর্ঘ দেড়শত বছরের পুরনো প্রথম শ্রেণির মাদারীপুর পৌরসভার বাসিন্দাদের জন্য অবশেষে দূর হতে যাচ্ছে ময়লা-আবর্জনার দীর্ঘদিনের দুর্ভোগ। পৌরবাসীর বহুল প্রতীক্ষিত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং স্টেশন) নির্মাণের জন্য চূড়ান্তভাবে জায়গা নির্ধারণ করা হয়েছে। বর্জ্য শোধনাগারের পাশাপাশি আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি দৃষ্টিনন্দন ইকোপার্কও নির্মাণ করা হবে।

শনিবার দুপুরে সদর উপজেলার ‘চর ব্রাহ্মমদী’ মৌজায় প্রকল্পের জন্য নির্ধারিত তিন একর জমি পরিদর্শনে যান মাদারীপুর-০২ আসনের স্থানীয় সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া। এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, দেড়শো বছরের পুরনো প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও মাদারীপুরে এতদিন কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন ছিল না। ফলে শহরের বাসা-বাড়ির ময়লা-আবর্জনা দীর্ঘদিন ধরে বাধ্য হয়ে বিভিন্ন সড়কের পাশে ফেলতে হতো। 

এতে একদিকে যেমন চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, অন্যদিকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছিলেন পৌরবাসী। জনসাধারণের এই চরম ভোগান্তির কথা চিন্তা করে সরকারি খাস জমিতে একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ।

ইতিমধ্যে মাদারীপুর জেলা প্রশাসন সাড়ে ৫ একর খাস জমি পৌরসভাকে মালিকানা হিসেবে বুঝিয়ে দিয়েছে। এর মধ্য থেকে প্রথম পর্যায়ে ৩ একর জমিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মাণ করা হচ্ছে। পুরো প্রকল্পটিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬২ কোটি টাকা।

শনিবার সংসদ সদস্যের উপস্থিতিতেই ডাম্পিং স্টেশনের জন্য নির্ধারিত জায়গাটি পরিমাপ করেন সার্ভেয়ার ও ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিমাপ শেষে নির্দিষ্ট সীমানায় খুঁটি গেড়ে লাল নিশানা টানিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের আনুষ্ঠানিক মাঠ পর্যায়ের কাজ শুরু হলো।

জায়গা পরিদর্শন শেষে মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া বলেন, আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের পাশাপাশি চর ব্রাহ্মমদী এলাকার আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি আধুনিক ইকোপার্ক তৈরি করা হবে। এর ফলে একদিকে যেমন বর্জ্য সমস্যার স্থায়ী সমাধান হবে, অন্যদিকে সাধারণ মানুষ ও বিনোদন পিপাসুরা মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর একটি চমৎকার জায়গা পাবেন। এ ছাড়া প্রকল্পটি পুরোপুরি চালু হলে এই অঞ্চলে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপ-সচিব মোছা. জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেএইচআর

Link copied!