ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

তালাইমারী ফুলতলা এলাকায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা কার্যক্রম

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ৪, ২০২৬, ০৪:১৩ পিএম

তালাইমারী ফুলতলা এলাকায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা কার্যক্রম

রাজশাহী মহানগরের মতিহার থানাধীন তালাইমারী ফুলতলা নদীর ধার পর্যটন কেন্দ্র এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন, রাজশাহী’ এই উদ্যোগ গ্রহণ করে।

শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। 

উদ্বোধনের পর তিনি বিডি ক্লিন রাজশাহীর সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় তিনি পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নগরীর সৌন্দর্য সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

রাসিক প্রশাসক বলেন, আরও পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা নাগরিকদেরও অন্যতম দায়িত্ব। রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন, বাসযোগ্য, সুন্দর ও পরিবেশবান্ধব রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের উপদেষ্টা ও আল-আকসা-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিডি ক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক মো. শাহাদাৎ হোসেন, জেলা সমন্বয়ক মাহফুজ আহমেদসহ সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

জেএইচআর

Link copied!