ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

জিয়ানগরে বলেশ্বর নদীতে পড়ে ফিশিং বোটের মাঝি নিখোঁজ

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৬, ০৩:৩২ পিএম

জিয়ানগরে বলেশ্বর নদীতে পড়ে ফিশিং বোটের মাঝি নিখোঁজ

পিরোজপুরের জিয়ানগরে বলেশ্বর নদীতে পড়ে ‘মায়ের দোয়া’ ফিশিং বোটের মাঝি নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল ১১টায় উপজেলার জিয়ানগর সেতুর নিচে রাখা মাছ ধরার ট্রলার থেকে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে জিয়ানগর ফায়ার সার্ভিস ও পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

নিখোঁজ মাঝির নাম মাহাবুব বেপারী (মাহালুম মাঝি) (৬০)। তিনি পাশ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামের মৃত বুরজুক আলী বেপারীর ছেলে।

জানা যায়, জিয়ানগর বলেশ্বর সেতুর নিচে ৩ নম্বর পিলারের চাতালে বসে ১০-১২ জন শ্রমিক এফবি ‘মায়ের দোয়া’ নামে একটি ট্রলারের জাল মেরামত করছিলেন। শনিবার বিকেলে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতিকালে ট্রলারে জাল তোলার সময় বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে মাঝি মাহাবুব বেপারী ট্রলারের টয়লেটে যাওয়ার জন্য চাতাল থেকে ট্রলারে ওঠার সময় পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যান। তখন অন্যান্য জেলেরা তাকে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপিয়ে পড়লেও তাকে উদ্ধার করতে পারেননি।

আরও জানা যায়, ট্রলারে আসার আগে তিনি কয়েকবার ওয়াশরুমে গিয়েছিলেন এবং তার শরীরও ভালো ছিল না।

খবর পেয়ে জিয়ানগর ফায়ার সার্ভিস ও পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বরিশাল থেকেও একটি ডুবুরি দল নিখোঁজ মাঝিকে উদ্ধারের জন্য রওনা দিয়েছে।

এমবি ‘মায়ের দোয়া’ ট্রলারের মালিক মারুফ শেখ জানান, মাহালুম মাঝি আমার ভাইয়ের শ্বশুর। তিনি ছেঁড়া জাল মেরামতের জন্য সকালে এখানে এসেছিলেন। বাথরুমে যাওয়ার সময় ট্রলারে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, বলেশ্বর নদীতে পড়ে এক জেলে মাঝি নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিয়ানগর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নুরুজ্জামান শরীফ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। পিরোজপুর থেকেও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে নদীতে খুব স্রোত থাকায় উদ্ধার তৎপরতায় বিলম্ব হচ্ছে।

এএন

Link copied!