ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

দুমকিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

জুলাই ৬, ২০২৬, ০৬:৪৩ পিএম

দুমকিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা

পটুয়াখালীর দুমকিতে যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকেল ৩টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মো. জালাল আহমেদ, দুমকি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন এবং মুরাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলার ৫টি ইউনিয়নের সমবায়ী সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। পাশাপাশি ৫ জন নারী উদ্যোক্তাকে স্বাবলম্বী করার লক্ষ্যে স্বল্প সুদে মোট ৬ লাখ ২৫ হাজার টাকা পল্লী উদ্যোক্তা ঋণ এবং সমবায়ী সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

জেএইচআর

Link copied!