পঞ্চগড় প্রতিনিধি
জুলাই ৭, ২০২৬, ০৭:৩৯ পিএম
পঞ্চগড় জেলার নবনিযুক্ত জেলা ও দায়রা জজ মো. জাহিদুল হকের যোগদান উপলক্ষে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিচার বিভাগ ও আইনজীবী সমাজের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ. হাসান প্রধান এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা ও দায়রা জজ জাহিদুল হককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এই সময় আইনজীবী নেতৃবৃন্দ নবাগত বিচারককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁর সফল কর্মজীবন কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, বিচার বিভাগ ও আইনজীবীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পঞ্চগড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সিনিয়র ও জুনিয়র আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেএইচআর