ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

নিউ ইয়র্কে প্রকাশ্যে দেখা গেল আত্মগোপনে থাকা শামীম ওসমানকে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৮:০৪ পিএম

নিউ ইয়র্কে প্রকাশ্যে দেখা গেল আত্মগোপনে থাকা শামীম ওসমানকে

গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘ দুই বছর আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে দলের নেতাকর্মী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে একটি ক্রুজ শিপের (ভ্রমণ তরী) বিনোদনমূলক ভ্রমণে অংশ নিতে দেখা গেছে তাঁকে।

রোববার স্থানীয় ফটো সাংবাদিক নেহার সিদ্দিকী তাঁর ফেসবুক আইডিতে শামীম ওসমানের ছবি ও ভিডিও পোস্ট করেন, যা নিয়ে ইতিমধ্যে মার্কিন মুলুকে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউ ইয়র্কের হাডসন নদীর তীরে দাঁড়িয়ে শামীম ওসমান ধূমপান করছেন। পরবর্তীতে আরেকটি পোস্টে দেখা যায়, আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং নিউ ইয়র্কের কমিউনিটি অ্যাক্টিভিস্ট মইনুজ্জামান চৌধুরীসহ স্থানীয় একাধিক নেতাকর্মী ও ব্যক্তির সঙ্গে ক্রুজ শিপে বসে আছেন তিনি।

কমিউনিটি অ্যাক্টিভিস্ট মইনুজ্জামান চৌধুরী শামীম ওসমানের নিউ ইয়র্কে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট ও অল কাউন্টি হোমকেয়ার কর্তৃপক্ষের আয়োজনে তাঁরা হাডসন নদীর তীরে ক্রুজ শিপে ভ্রমণে গিয়েছিলেন এবং শামীম ওসমানও সেই ভ্রমণে তাঁদের সঙ্গী হয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই নারায়ণগঞ্জের আলোচিত সাবেক এই সংসদ সদস্য সম্পূর্ণ আত্মগোপনে ছিলেন। দীর্ঘ দুই বছর পর এই প্রথম তাঁকে এভাবে প্রকাশ্যে জনসম্মুখে দেখা গেল।

জেএইচআর

Link copied!