ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘আউটকাম-বেসড টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট’ কর্মশালা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ৭, ২০২৬, ০৭:৩৬ পিএম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘আউটকাম-বেসড টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট’ কর্মশালা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আউটকাম-বেসড এডুকেশন (OBE) কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে “Outcome-Based Teaching, Learning and Assessment” শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্লা। তিনি উচ্চশিক্ষায় শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা, ফলাফলভিত্তিক পাঠদান এবং কার্যকর মূল্যায়ন পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। উপাচার্য বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কোর্স আউটকাম, টিচিং-লার্নিং অ্যাক্টিভিটিজ এবং অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিসের যথাযথ সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে এই কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

কর্মশালাটি পরিচালনা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (AIUB) অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং IQAC-এর সাবেক অতিরিক্ত পরিচালক ড. এ. বি. এম. রহমতুল্লাহ। তিনি ওবিই (OBE)-এর মৌলিক ধারণা, কোর্স আউটকাম নির্ধারণ এবং শিক্ষার্থীর অর্জিত লার্নিং আউটকামস মূল্যায়নের বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থাপনা শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সমাপনী বক্তব্যে IQAC-এর পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ে আউটকাম-বেসড এডুকেশন কার্যক্রমকে ফলপ্রসূ করতে শিক্ষকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

IQAC-এর অতিরিক্ত পরিচালক (ETL) মো. আতাউল গণি ওসমানীর সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন IQAC-এর অতিরিক্ত পরিচালক (QA) প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ। অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, এই ধরনের কর্মশালা উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষাদান পদ্ধতির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!