ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

মাটিরাঙ্গায় জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুলাই ৭, ২০২৬, ০৬:৪৭ পিএম

মাটিরাঙ্গায় জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দৃষ্টিনন্দন একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টার দিকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন ভবনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্না চাকমা ও জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান উদ্দিন। এই সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই আধুনিক ও দৃষ্টিনন্দন ভবন নির্মাণের ফলে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে আরও গতি আসবে এবং তারা একটি সুন্দর পরিবেশে পড়ালেখার সুযোগ পাবে। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

মাটিরাঙ্গা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, এলজিইডির অর্থায়নে ও তত্ত্বাবধানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই বহুতল ভবনটি নির্মাণ করা হয়েছে। নতুন ভবন পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা দারুণ উচ্ছ্বসিত।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

জেএইচআর

Link copied!