ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুলাই ৭, ২০২৬, ০৬:৫৩ পিএম

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং গত ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন, জেলা কুড়িগ্রাম’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা টিসিবি ডিলাররা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

ফুলবাড়ী উপজেলার টিসিবি ডিলার হারুন অর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদরের টিসিবি ডিলার রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ রোকন আলী, রিপন মিয়া, উলিপুর উপজেলার ডিলার আতাউর রহমান ও চিলমারী উপজেলার ডিলার পলাশসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে নিম্নআয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে কাজ করছি। জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নবায়নের সুপারিশ থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে এখনো চুক্তি সম্পাদন করা হয়নি। চুক্তি নবায়নে এই বিলম্বের কারণে বৈধ ও নবায়নযোগ্য ডিলাররা চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

ডিলাররা হুঁশিয়ারি দিয়ে বলেন, জেলা প্রশাসকের তদন্ত রিপোর্ট দ্রুত বাস্তবায়ন করে অবিলম্বে চুক্তি সম্পাদন করা না হলে তাঁরা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

জেএইচআর

Link copied!