ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

পটুয়াখালীতে বিএআরআইর ৩ হাজার ফলদ গাছের চারা বিতরণ

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

জুলাই ৮, ২০২৬, ১২:৫৮ পিএম

পটুয়াখালীতে বিএআরআইর ৩ হাজার ফলদ গাছের চারা বিতরণ

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), পটুয়াখালীর উদ্যোগে উদ্ভাবিত বিভিন্ন জাতের ৩ হাজার ফলদ গাছের চারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

পার্টনার প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহিদ হোসেন চৌধুরী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), পটুয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগের (সগবি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ. এম. খায়রুল বাসার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালীর উপপরিচালক ড. মো. আমানুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সরেজমিন গবেষণা বিভাগ (সগবি), বিএআরআই, পটুয়াখালীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী নজরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও কৃষকদের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত বিভিন্ন জাতের ৩ হাজার ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

এম জি

Link copied!