ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

পাঁচ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১২:২৮ পিএম

পাঁচ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে উড্ডয়ন করা একটি কার্গো বিমান আরব সাগরের আকাশে নিখোঁজ হয়েছে। বিমানটিতে থাকা পাঁচজন ক্রু সদস্যকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমুদ্রে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার (৭ জুলাই) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির এক বিবৃতিতে জানানো হয়, কে-২ এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ মডেলের কার্গো বিমানটি শারজাহ থেকে করাচির উদ্দেশে রওনা হয়েছিল। স্থানীয় সময় রাতে করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে থাকা অবস্থায় বিমানটি রাডারের নজর থেকে হারিয়ে যায়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটে রাডারে বিমানটির দ্রুত উচ্চতা কমতে এবং আকস্মিকভাবে গতিপথ পরিবর্তন করতে দেখা যায়। এরপর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে রাডার ও যোগাযোগ ব্যবস্থা—দুটিই বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পরই সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্ত এবং এতে থাকা ক্রুদের সন্ধানে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, বিমানটিতে মোট পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তবে তাদের পরিচয় কিংবা বিমানটি কী কারণে নিখোঁজ হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এম জি
 

Link copied!