ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে নাজাফে লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১২:৪৬ পিএম

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে নাজাফে লাখো মানুষের ঢল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ইরাকের পবিত্র শহর নাজাফে অনুষ্ঠিত জানাজা মিছিলে লাখো মানুষের উপস্থিতি দেখা গেছে। বুধবার আয়োজিত এই শোক মিছিলে নাজাফের বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের অঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

তেহরান ও কোমে কয়েক দিন ধরে রাষ্ট্রীয় মর্যাদায় শোকানুষ্ঠান সম্পন্ন হওয়ার পর ইরাকি ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের আমন্ত্রণে আঞ্চলিক বিদায় অনুষ্ঠানের জন্য খামেনির মরদেহ বুধবার রাতে নাজাফে নেওয়া হয়। এরপরই সেখানে জানাজা ও শোক মিছিলের আয়োজন করা হয়।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, জানাজা মিছিলে অংশ নিতে সকাল থেকেই নাজাফের বিভিন্ন সড়কে মানুষের ঢল নামে। শোকাহত জনতা সুশৃঙ্খলভাবে মিছিলে অংশ নিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের কফিন বহনকারী গাড়ি নাজাফ শহরের ভেতর দিয়ে ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজারের দিকে এগিয়ে যাওয়ার সময় হাজারো মানুষ গাড়িটির চারপাশে অবস্থান নেন এবং শেষবারের মতো শ্রদ্ধা জানান।

আরও একটি ভিডিওতে ইমাম আলী (আ.)-এর মাজারে খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের মরদেহের সামনে উপস্থিত মানুষের দোয়া, প্রার্থনা ও আবেগঘন শ্রদ্ধা নিবেদনের দৃশ্য উঠে এসেছে।

নাজাফের এই জানাজা মিছিলকে কেন্দ্র করে ইরাকের শিয়া ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনের নেতাদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। আয়োজনে অংশ নেওয়া মানুষের সংখ্যা এবং শোকাবহ পরিবেশ পুরো নাজাফজুড়ে বিশেষ আবহ সৃষ্টি করে।

সূত্র: আল-জাজিরা

এএন

Link copied!