ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১২:৩৯ পিএম

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর বহুল প্রতীক্ষিত লড়াইকে সামনে রেখে ম্যাচ পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। আলোচিত এই ম্যাচে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ম্যাচ পরিচালনায় নিয়োজিত পাঁচজন ম্যাচ অফিসিয়ালই আর্জেন্টিনার।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টায় বোস্টনে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ। ফিফার ঘোষিত তালিকা অনুযায়ী, প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেলো। সহকারী রেফারি হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্টিয়ান নাভারো।

চলমান বিশ্বকাপে এই প্রথমবারের মতো একটি ম্যাচে একই দেশের পাঁচজন ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন করতে যাচ্ছেন। বিষয়টি ফুটবল অঙ্গনে আলাদা করে নজর কেড়েছে।

এর আগে শেষ ষোলোর আর্জেন্টিনা ও মিসরের ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সেই ম্যাচে তার একাধিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে মিসর আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জানায়। অন্যদিকে ম্যাচ শুরুর আগেই আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যম ফরাসি রেফারিকে দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছিল।

এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফ্রান্স-মরক্কো ম্যাচে পুরো রেফারি প্যানেল আর্জেন্টিনা থেকে নির্বাচিত হওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফুটবল বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সাম্প্রতিক বিতর্কের পরিপ্রেক্ষিতে ভারসাম্য বজায় রাখার কৌশলের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে ফিফা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

৪৪ বছর বয়সী ফাকুন্দো তেলো দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে পরিচিত। কোপা লিবার্তাদোরেসের ফাইনালসহ বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

এটি টানা দ্বিতীয় বিশ্বকাপ, যেখানে রেফারির দায়িত্ব পালন করছেন তেলো। চলতি আসরে তিনি ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা-দক্ষিণ কোরিয়া এবং কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ পরিচালনা করেছেন। এবার কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে তার নেতৃত্বেই মাঠে নামবে সম্পূর্ণ আর্জেন্টাইন রেফারি দল।

এএন

Link copied!