ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬
শিক্ষামন্ত্রী

উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুলাই ১২, ২০২৬, ১১:০১ এএম

উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের

উৎসবমুখর পরিবেশে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) সামার-২০২৬ টার্মে ভর্তি হওয়া ৫৪৬ জন নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন এবং প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুল ও ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

এরপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রো-ভিসি) প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা স্বাগত বক্তব্য দেন। পরে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও গবেষণাভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নৈতিকতা ও নিয়মনীতি সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি জানান, তাঁর দায়িত্ব গ্রহণের পর ছয়টি উন্নত জাত উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত ৯৭টি উচ্চফলনশীল জাত ও ২০টির বেশি কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "আগামী দিনে শিক্ষার্থীদের উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিতে হবে।" তিনি জানান, সরকার রিভার্স ব্রেইন ড্রেইন বাস্তবায়নে কাজ করছে এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে হার্ভার্ড, ক্যামব্রিজ ও এমআইটির আদলে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

এএন

Link copied!