ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ভেড়ামারায় পদ্মা নদীতে ধরা পড়ল ৪০ কেজির কাতলা মাছ

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

জুলাই ১২, ২০২৬, ১১:৫৮ এএম

ভেড়ামারায় পদ্মা নদীতে ধরা পড়ল ৪০ কেজির কাতলা মাছ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতলা মাছ। মাছটির ওজন প্রায় ৪০ কেজি (১ মণ)। স্থানীয় বাসিন্দারা মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার টাকায় কিনে নিয়েছেন।

শনিবার বিকেল ৬টার দিকে ভেড়ামারার রায়টা পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জেলে মুরাদের নেতৃত্বে কয়েকজন জেলে নদীতে বেড়জাল ফেলে মাছ শিকার করছিলেন। কয়েক ঘণ্টা পর জালে বড় কিছুর আভাস পেয়ে টেনে তুলতেই দেখা যায় বিশাল এই কাতলা মাছ। জেলেরা জানান, এত বড় মাছ তাদের জালে এর আগে কখনো ওঠেনি।

মাছটি দেখতে আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ভিড় জমায়। অনেকেই বলেন, জীবনে এত বড় কাতলা এর আগে কখনো দেখেননি। পদ্মা নদীর এ অংশে এমন বিশাল মাছ ধরা পড়ার ঘটনাও বিরল।

পরে ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নেন। তারা মাছটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। রিপন আলী জানান, “৪০ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে কিনেছি। মোট দাম পড়েছে ৪৬ হাজার টাকা।”

স্থানীয়রা জানান, পদ্মা নদীতে এখনো বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। তবে এমন বিশাল আকৃতির কাতলা ধরা পড়ায় সবাই বিস্মিত হয়েছেন।

এএন

Link copied!