ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বরগুনায় পাউবোর জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

বেলাল হোসেন মিলন, বরগুনা

বেলাল হোসেন মিলন, বরগুনা

জুলাই ১২, ২০২৬, ১১:৫৫ এএম

বরগুনায় পাউবোর জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া সুইজ বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বরগুনা জেলার তালতলী উপজেলার ১ নম্বর পঁচাকোড়ালিয়া ইউনিয়নের পঁচাকোড়ালিয়া সুইজ বাজারে, পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সামনে পানি উন্নয়ন বোর্ডের পঁচাকোড়ালিয়া মৌজার প্রায় ৫০ শতাংশ জমি অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ করে তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন। বর্তমানে তিনি ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়কের পাশে অবৈধভাবে একটি মার্কেট নির্মাণ করছেন।

অভিযুক্ত মো. নজরুল ইসলাম আমতলী উপজেলার চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অবৈধভাবে নির্মিত বাসভবন ও নির্মাণাধীন মার্কেট উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় ইউপি সদস্য মো. মজিবুর রহমান বলেন, নজরুল ইসলাম একজন প্রভাবশালী ব্যক্তি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি জোরপূর্বক এই জমি অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ করে বসবাস শুরু করেন। বর্তমানে বাজারসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত পাকা সড়কের পাশের জমি দখল করে মার্কেট নির্মাণ করছেন।

১ নম্বর পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুহুল আমীন মুন্সী বলেন, পরিষদের সামনে নজরুল মাস্টার মার্কেট নির্মাণ করছেন, তা দেখেছি। তবে জমিটি পানি উন্নয়ন বোর্ডের- এ বিষয়টি আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম এটি তার নিজস্ব জমি।

অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম বলেন, “আমার কাছে কোনো কাগজপত্র নেই। আমার মতো আরও অনেকেই এভাবে জমি দখল করে আছে।”

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন, “সরকারি জমি দখল করে মার্কেট কিংবা কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কেউ এ ধরনের কাজ করে থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এএন

Link copied!