ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ১০:০৪ এএম

রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেই টানা বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। রোববার ভোর ৫টার পর থেকেই শুরু হওয়া ঝুম বৃষ্টি থেমে থেমে অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ তৈরি করেছে।

রাজধানীর মিরপুর, মতিঝিল, নয়াপল্টনসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে অনেক সড়ক ডুবে গেছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে অনেক সড়কে যানবাহনের গতিও কমে গেছে।

শুধু রাজধানী নয়, গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে গত ছয় দিনে এসব দুর্যোগে অন্তত ৪৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

এছাড়া বন্যার কারণে প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের প্রায় ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে নিচু এলাকায় জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এএন

Link copied!