ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে ত্রাণ সহযোগিতা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০২:২২ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে ত্রাণ সহযোগিতা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত মানুষদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় জরুরি চিকিৎসাসেবাও দেওয়া হচ্ছে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআরের তথ্যমতে, চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগড়া উপজেলার বন্যাকবলিত এলাকায় স্থানীয় বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানিসহ বিভিন্ন জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

একই সঙ্গে পার্বত্য জেলা খাগড়াছড়ির বন্যাকবলিত এলাকাতেও স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্গত পরিবারগুলোর প্রয়োজন বিবেচনায় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

অন্যদিকে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের জন্য জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেখানে সেনাবাহিনীর চিকিৎসক ও মেডিকেল টিম প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করছেন।

আইএসপিআর জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে এবং পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এএন

Link copied!