ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

র‍্যাব সদস্যদের ওপর হামলার মামলার প্রধান আসামি শফিক ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৬, ০৩:১১ পিএম

র‍্যাব সদস্যদের ওপর হামলার মামলার প্রধান আসামি শফিক ডাকাত গ্রেপ্তার

র‍্যাবের গোয়েন্দা শাখার সদস্যদের ওপর সশস্ত্র হামলা ও আটকে রেখে নির্যাতনের ঘটনার মূল হোতা শফিক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এই কথিত শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের নেতাকে ঢাকার কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি এলাকা থেকে আটক করে র‍্যাব।

সোমবার র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে র‍্যাব-৯ ও র‍্যাব-১০-এর একটি যৌথ দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে শফিকের নিখুঁত অবস্থান শনাক্ত করতে সক্ষম হন অভিযান পরিচালনাকারীরা। গত ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে র‍্যাবের চার গোয়েন্দা সদস্য নবীনগরের খাগাতুয়া গ্রামে গেলে শফিক ডাকাত ও তার সহযোগীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। এরপর চার সদস্যকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হন। পরে অন্য র‍্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে র‍্যাব ধারাবাহিক অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত নয়জনকে গ্রেপ্তার করলেও শফিক দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। পরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে এই অভিযান চালানো হয়। 

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, শফিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, দখল, মাদক, ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। এ ছাড়া ২০২১ সালে নবীনগরের রতনপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় মাসুদ মিয়া হত্যা মামলাতেও তিনি জড়িত বলে র‍্যাব দাবি করেছে।

জেএইচআর

Link copied!