ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রাজধানীতে বৃষ্টির পানিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০২:৩২ পিএম

রাজধানীতে বৃষ্টির পানিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর শনিরআখড়া এলাকায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (৬২) নামে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদ থেকে প্রায় দেড় বছর আগে অবসরে যান।

রোববার রাত সাড়ে ৯টার দিকে শনিরআখড়ার ছাপড়া মসজিদের পেছনে ব্যাংক কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রেজাউল করিমের ভায়রা ভাই এ কে এম আব্দুল্লাহি বাকি জানান, দুই ছেলেকে নিয়ে শনিরআখড়ায় নিজের তিনতলা বাড়িতে বসবাস করতেন তিনি। রোববারের টানা বৃষ্টিতে বাড়ির নিচতলায় পানি জমে যায়। এশার নামাজের পর তিনি পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

তার ভাষ্য, মোটরের সুইচ চালুর সময় বিদ্যুৎ পানিতে ছড়িয়ে পড়ায় রেজাউল করিম ঘটনাস্থলেই অচেতন হয়ে পানিতে পড়ে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এএন

Link copied!