ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মহেশপুরে ড্রেনের কাজে শর্ট সার্কিটে প্রাণ গেল শ্রমিকের

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৬, ০৩:০৮ পিএম

মহেশপুরে ড্রেনের কাজে শর্ট সার্কিটে প্রাণ গেল শ্রমিকের

ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় ড্রেন নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী রাম (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে। 

সোমবার দুপুর ১২টার দিকে পৌর শহরের গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের নির্মাণাধীন ড্রেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর পৌরসভার চলমান ড্রেন নির্মাণ প্রকল্পে কয়েকজন শ্রমিকের সঙ্গে কাজ করছিলেন রাম। ওই সময় পাশের একটি বাড়ি থেকে লিটনের ফার্নিচারের দোকানে নেওয়া বৈদ্যুতিক সাইড লাইনে হঠাৎ শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এতে দোকানটির টিনের কাঠামো বিদ্যুতায়িত হয়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে রাম অসাবধানতাবশত টিনের গায়ে হাত দিলে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ড্রেন নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান আরএবিআরসি (RABRC) প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি আমিনুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি আমাদের প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। তবে নির্মাণকাজের সঙ্গে বৈদ্যুতিক সংযোগের কোনো সম্পর্ক ছিল না। পাশের বাড়ি থেকে দোকানে নেওয়া লাইনে আকস্মিক শর্ট সার্কিট হলে টিনের অংশ বিদ্যুতায়িত হয়ে পড়ে। সেখানে হাত লাগায় শ্রমিকটি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার খবর পেয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজখবর নেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সদস্যরা এলে তাঁদের সঙ্গে কথা বলা হবে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

জেএইচআর

Link copied!