ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০৪:১৯ পিএম

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

দেশের সব স্তরের মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শহীদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ১৬ জুলাই প্রতিষ্ঠানগুলোর সুবিধাজনক সময়ে এ কর্মসূচি পালন করতে বলা হয়েছে।

সোমবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. তৌহিদুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ১২ জুলাই জারি করা স্মারক এবং এ-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বোর্ডের অধীন সব স্তরের মাদরাসায় সুবিধাজনক সময়ে জুলাই শহীদদের স্মরণে স্মরণসভা এবং বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে। কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বোর্ড।

মাদরাসা শিক্ষা বোর্ডের মতে, এ কর্মসূচির মাধ্যমে জুলাই শহীদদের স্মরণ, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ও দেশপ্রেমের চেতনা আরও জোরদার করার সুযোগ তৈরি হবে। এজন্য নির্ধারিত দিনে সব মাদরাসাকে নির্দেশনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

এএন

Link copied!