ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৬, ০৪:৩৪ পিএম

পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পটিয়ায় কর্মরত পত্রিকার হকারদের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হকারদের পাশে দাঁড়াতে ক্লাব এই মানবিক উদ্যোগ গ্রহণ করে। 

সোমবার দুপুরে পটিয়া পৌর সদরের ‘নোঙ্গর’ রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে হকারদের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জামান আবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম তোহা।

প্রধান অতিথির বক্তব্যে এ.টি.এম তোহা বলেন, হকাররা সংবাদপত্র এবং সাংবাদিকদের একই পরিবারের সদস্য। চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অন্যান্য পেশাজীবীদের মতো আমাদের হকার ভাইয়েরাও ভালো নেই, তারা চরম কষ্টে দিনাতিপাত করছেন। পটিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

এ সময় তিনি দেশের এই ক্রান্তিলগ্নে চট্টগ্রামের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে পত্রিকার হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন বলেন, যেকোনো দুর্যোগে পটিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ বিগত দিনেও হকারদের পাশে ছিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী তসলিম উদ্দিন, প্রবাসী নিক্সন, পটিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম, কার্যকরী সদস্য গোলাম কাদের, গিয়াস উদ্দিন, আ.ন.ম সেলিম, ওসমান গনি ও সায়েম মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান শেষে পটিয়া এলাকায় কর্মরত সকল পত্রিকার হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেএইচআর

Link copied!