ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৬, ০৫:০৮ পিএম

কুড়িগ্রামে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ

কুড়িগ্রাম সদর উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মুক্তারাম এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গাঁজাসহ আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. জাহিদ হাসান আঙ্গুর (২৮)। তিনি নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের কাঙ্গালটারী গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওপর বিশেষ এই অভিযান পরিচালিত হয়। এ সময় আসামির ব্যবহৃত মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালায় পরিদর্শকেরা। তল্লাশিকালে মোটরসাইকেলের হুকে ঝুলানো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো দুটি পোটলায় রাখা মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানের সময় আসামির ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধার করা অবৈধ গাঁজা এবং জব্দ করা মোটরসাইকেলসহ সব আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা।

এই মাদক পাচারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্-নেওয়াজ জানান, আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ইতিমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জেএইচআর

Link copied!