ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ভূঞাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৬, ০৪:৩৬ পিএম

ভূঞাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-২/২০২৬-২০২৭ মৌসুমে গ্রীষ্মকালীন শাকসবজি ও রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সামনে এই সার ও বীজ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ এবং উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন। এ ছাড়া কৃষি অফিসের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় এলাকার মোট ৯৮০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ-সার এবং ৫০০ জন কৃষকের মাঝে উন্নত জাতের শাক-সবজির বীজ ও প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়।

জেএইচআর

Link copied!