ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়ন নিয়ে মতবিনিময়

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ১৩, ২০২৬, ০৪:৪১ পিএম

রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়ন নিয়ে মতবিনিময়

রাজশাহী মহানগরীতে একটি আধুনিক কসাইখানা নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

মতবিনিময় সভার আগে বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের তালাইমারি এলাকায় আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত জায়গাটি সশরীরে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এর আগে সকাল ৮টায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার নির্মাণ ও চিড়িয়াখানার আধুনিকায়নে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগকে স্বাগত জানাই।

তিনি নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে পশুর স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, ল্যাবের মাধ্যমে মান নিয়ন্ত্রণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দেন। পশুর কোনো অংশ অপচয় না করে গবেষণার মাধ্যমে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনে ব্যবহারের কথা জানান তিনি। এ ছাড়া চিড়িয়াখানার আধুনিকায়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মত হয়েছেন বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন। তিনি আমের রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনার কথা বলে রাজশাহীর উন্নয়নে সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। তাঁর অনুশাসন বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি।

দায়িত্ব নেওয়ার পর চিড়িয়াখানার আধুনিকায়ন ও পশুপাখি আনার বিষয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি পরিদর্শনে আসেন। সকলের সহযোগিতায় রাজশাহীকে সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, বিভাগীয় পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ এবং মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান।

রাসিকের সচিব মো. সোহেল রানার সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, রাসিকের প্রকৌশলী খায়রুল বাকের, আহমদ আল মইন পরাগ, শেখ মো. মামুন, আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ, শফিকুল ইসলাম খান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ মাংস ব্যবসায়ী সমিতির সদস্য ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!