ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৬, ০৫:১১ পিএম

শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শাহরাস্তি পৌর এলাকার শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) সংলগ্ন নিউ লাইফ হাসপাতালের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না নামক ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নাজমুন নাহার স্বপ্না (৩৩) মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইশ গ্রামের নজরুল ইসলামের কন্যা। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

স্বজনেরা জানান, স্বপ্না খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন এবং তিনি শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একাধিকবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। প্রথমে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্ৰামের ওমর ফারুকের সঙ্গে তাঁর বিয়ে হয়। ওই সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তান হওয়ার পর তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।

পরবর্তীতে স্বপ্না একই ইউনিয়নের বেরকী গ্রামের শাহাদাত হোসেনকে দ্বিতীয় বিয়ে করেন। সেই সংসারেও তাঁর এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে শাহাদাত সৌদি আরবে চলে যাওয়ার পর স্বপ্না এক পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। অবশেষে শাহাদাতকে তালাক দিয়ে তিনি তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন। স্বপ্নার তৃতীয় স্বামী একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মাহবুব আলমের পুত্র রাজন। তিনিও বর্তমানে প্রবাসী।

ঠিক কী কারণে স্বপ্না আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সেই বিষয়টি এখনো পুরোপুরি রহস্যবৃত রয়েছে। পুলিশি তদন্তে এই মৃত্যুর মূল কারণ উঠে আসতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জেএইচআর

Link copied!