ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজিরকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২৬, ১০:৩৭ এএম

বেনজিরকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এখন সংযুক্ত আরব আমিরাতের ইতিবাচক সাড়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদকে আটক করা হয়েছে। এরপর তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় সব নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।

তার ভাষ্য, আমিরাত কর্তৃপক্ষ ৩০ দিনের সময় দিলেও বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যেই প্রত্যর্পণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। ফলে এ বিষয়ে দ্রুত অগ্রগতি হবে বলে সরকার আশাবাদী।

একই ব্রিফিংয়ে শরীফ ওসমান হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনের প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিনজনকে দেশে ফিরিয়ে আনতে ভারতীয় কর্তৃপক্ষের কাছেও প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ওই তিন সন্দেহভাজনের বিরুদ্ধে ভারতে বিচারিক কার্যক্রম চলছে। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিচার চলমান অবস্থাতেও তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা সম্ভব।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বেনজির আহমেদ এবং হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনের প্রত্যর্পণের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের কাছ থেকে শিগগিরই ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

এএন

Link copied!