ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাতভর মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ০৮:৫৯ এএম

রাতভর মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে নিহত ৯

ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে একাধিক হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হরমোজগান প্রদেশের সেতু ও আবাসিক এলাকাসহ বন্দর আব্বাস, বুশেহর এবং আহভাজে হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আল জাজিরার বরাতে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, হরমোজগান প্রদেশের কেহভারস্তান সেতু এবং বন্দর আব্বাসের একটি আবাসিক এলাকায় প্রথম দফার হামলায় দুইজন নিহত ও আটজন আহত হন। পরে একই প্রদেশের বন্দর-ই খামির সেতুতে রাতের হামলায় আরও কয়েকজন নিহত হলে মোট প্রাণহানির সংখ্যা সাতজনে পৌঁছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি দাবি করেছে, কুয়েতের দিক থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। যদিও এ দাবির স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে বন্দর আব্বাসের একটি রেলওয়ে সাবস্টেশনে পৃথক হামলায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। একই সময় বুশেহর শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার তথ্য দিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

এ ছাড়া খুজেস্তান প্রদেশের আহভাজ শহরেও একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে মেহের নিউজ এজেন্সি। প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এর উৎস বা প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এএন

Link copied!