ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের আগে দুশ্চিন্তায় স্পেন, অনুশীলনে নেই ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ০৯:৩৮ এএম

আর্জেন্টিনা ম্যাচের আগে দুশ্চিন্তায় স্পেন, অনুশীলনে নেই ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। দলের অন্যতম ভরসা লামিনে ইয়ামাল বৃহস্পতিবার পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পর বাম উরুতে অস্বস্তি অনুভব করায় তাকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে রেখেছে দলটির মেডিকেল বিভাগ।

ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা ইয়ামাল ম্যাচজুড়ে গতিময় আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখেন। তবে খেলা শেষে তার বাম উরুতে সমস্যা ধরা পড়লে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা হয়। স্পেনের কোচিং স্টাফ জানিয়েছে, চোট গুরুতর নয়, তবে কোনো ঝুঁকি নিতে চায় না দল।

নিউ জার্সিতে অনুষ্ঠিত বৃহস্পতিবারের অনুশীলনে সতীর্থদের সঙ্গে মাঠে নামেননি বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাম উরুতে ব্যান্ডেজ বেঁধে মাঠের পাশে পুনর্বাসনমূলক ব্যায়াম করছেন তিনি। বুট পরা থাকলেও বল নিয়ে বা দলের সঙ্গে অনুশীলনে অংশ নেননি।

এদিকে ডানপ্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরোকেও আলাদাভাবে অনুশীলন করানো হয়েছে। ফ্রান্সের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে কিলিয়ান এমবাপ্পে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল অলিসেকে সামলাতে গিয়ে শারীরিকভাবে বেশ পরিশ্রম করতে হয়েছে তাকে। তাই ফিটনেস ধরে রাখতে তাকে হালকা অনুশীলনে রাখা হয়েছে।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কোচিং স্টাফ দুই ফুটবলারের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। দলের আশা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইয়ামাল ও পোরো। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালেই তাদের মাঠে দেখা যাবে।

এএন

Link copied!