ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চাঁদপুরে আনন্দ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা, ভোক্তা অধিকারের অভিযান

এমরান হোসেন রাজন, চাঁদপুর

এমরান হোসেন রাজন, চাঁদপুর

জুলাই ২০, ২০২৬, ০৫:০৭ পিএম

চাঁদপুরে আনন্দ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা, ভোক্তা অধিকারের অভিযান

চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য তৈরি করার অপরাধে একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে মহামায়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় ‘আনন্দ বেকারি’ নামক একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করার প্রমাণ মেলে। একই সঙ্গে বেকারিতে তৈরি করা বিভিন্ন খাবারের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ উল্লেখ ছিল না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করায় বেকারি মালিককে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযান চলাকালীন অভিযুক্ত আনন্দ বেকারি কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও আইনবিরোধী কাজ থেকে বিরত থাকার লিখিত অঙ্গীকার করে।

অভিযান পরিচালনাকালে চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে এই ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!