ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঈশ্বরগঞ্জে জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ২০, ২০২৬, ০৫:১৮ পিএম

ঈশ্বরগঞ্জে জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তথ্যপ্রযুক্তিনির্ভর গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এই কর্মশালায় উপজেলার কোর রোড নেটওয়ার্ক চিহ্নিতকরণ, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং মাঠপর্যায়ের তথ্য যাচাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান। তিনি বলেন, আধুনিক জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের অবস্থান, সংযোগ ব্যবস্থা, কৃষি উৎপাদন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রস্তুত করা হবে। এর ফলে ভবিষ্যতে সড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এবং সরকারি অর্থের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

বক্তারা উল্লেখ করেন, জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের দিক থেকে কোন সড়কটি বেশি গুরুত্বপূর্ণ, তা সহজেই নির্ধারণ করা যাবে। এর মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক সড়ক উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজীকরণ এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।

আলোচনা পর্বে অংশীজনদের মতামতের ভিত্তিতে উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ককে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্তির জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়। সড়কগুলো হলো- ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে কালীরবাজার জিসি রোড, সোহাগী ইউপিসি থেকে চরহোসেনপুর হাট রোড, সোহাগী জিসি থেকে শহীদপুর জিসি রোডের ঈশ্বরগঞ্জ অংশ এবং আনন্দগঞ্জ জিসি থেকে নেত্রকোনা ও কিশোরগঞ্জ আরএইচডি জিসি রোডের আঠারবাড়ী কলেজ গেট থেকে লক্ষ্মীগঞ্জ পর্যন্ত অংশ।

কর্মশালায় স্থানীয় চাহিদা ও বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদি সড়ক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ।

এছাড়াও এলজিইডির বিভিন্ন স্তরের কর্মকর্তা, উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মাঠপর্যায়ের বিভিন্ন অংশীজন কর্মশালায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

জেএইচআর

Link copied!